মধ্যপ্রাচ্যের ৫ দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ১০

ইরান মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশগুলোতে বিকট বিস্ফোরণের খবর জানিয়েছে রয়টার্স ও আল-জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ ছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরানও। দেশটির বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের জাফায়ার এলাকায় বিস্ফোরণের পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ এলাকায় মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি বা বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আল-জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। কাতারের দোহাতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।

এ ছাড়া বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ ও সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা জবাব দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিধানসভা ভেঙে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মমতা এখন ‘সাবেক’ মুখ্যমন্ত্রী

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হলো রাজ্য সরকার আর বর্তমান নেই। ফলে পদত্যাগ না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভা এখন ‘সাবেক’।

৮ ঘণ্টা আগে

দুর্নীতির দায়ে চীনে সাবেক ২ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

স্থগিত মৃত্যুদণ্ড সাজা হওয়ায় আগামী দুই বছর তাদের এ সাজা স্থগিত থাকবে। এরপর আইন অনুযায়ী এই দণ্ড কমে আমৃত্যু কারাবাসে রূপান্তরিত হবে। তবে শর্ত থাকবে, দণ্ডপ্রাপ্ত দুজন কোনোভাবেই সাজা কমানোর আবেদন করতে পারবেন না কিংবা প্যারোলে মুক্তি পাবেন না।

১২ ঘণ্টা আগে

ফের ইরানে হামলা করতে চায় ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্রকে

ইরানে নতুন করে আবারও হামলা শুরু করতে চায় দখলদার ইসরায়েল। ইহুদিবাদী ভূখণ্ডের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকদের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে

হরমুজে নিরাপত্তা মিশনের ইঙ্গিত, লোহিত সাগরে রণতরি পাঠাল ফ্রান্স

ফ্রান্স গতকাল বুধবার লোহিত সাগরে তাদের বিমানবাহী রণতরি বহর মোতায়েন করেছে। হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য একটি মিশনের পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানকে এই প্রস্তাব বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে