নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১২: ৪১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের পবিত্র নগরী নাজাফে লাখো মানুষের ঢল নেমেছে। তার মরদেহ নাজাফে পৌঁছানোর পর সেখানে এক বিশাল ও অভূতপূর্ব শোক র‍্যালির আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

নাজাফে অবস্থিত ইমাম আলি (রা.)-এর মাজারে খামেনির মরদেহ পৌঁছানোর পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সেখানে এক আবেগঘন ও জাঁকজমকপূর্ণ শোক র‍্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো ইরাকি নাগরিক ও ভক্ত তার কফিন কাঁধে করে বহন করেন এবং ধর্মীয় স্লোগান দেন।

সরকারি সময়সূচি অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনির কফিন আজ বিকেল পর্যন্ত নাজাফ শহরেই রাখা হবে। এরপর বিকেলে তার মরদেহ বহনকারী বহরটি আরেক পবিত্র নগরী কারবালার উদ্দেশ্যে রওনা হবে। সেখানেও ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাস (রা.)-এর মাজার প্রাঙ্গণে বিশেষ জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহান এই নেতার দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি আজ বুধবার সারা দেশে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর আগে তিনিই বিমানবন্দরে উপস্থিত থেকে খামেনির মরদেহ গ্রহণ করেন।

শহীদ নেতার শেষ ইচ্ছানুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সেখানেই তার শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement