একই হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেছেন

বিবিসি বাংলা
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৬: ০৮
মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ (বাঁয়ে) ও আয়াতুল্লাহ আলী খামেনি (ডানে)। ছবি: সংগৃহীত
মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ (বাঁয়ে) ও আয়াতুল্লাহ আলী খামেনি (ডানে)। ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার দুইদিন পর তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহও মারা গেলেন। গত শনিবার একই হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, জামাই ও নাতি নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদমাধ্যমগুলো।

খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, 'ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।'

রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement