যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহের পাশে শোকাহত স্বজনরা। ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহের পাশে শোকাহত স্বজনরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানে একটি ঐতিহাসিক শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোরে মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরের একটি পুলিশ পোস্টের কাছে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে বুরেজের ‘ব্লক ৯’ এলাকার সাতজন সাধারণ নাগরিক মারা যান।

আল-আকসা হাসপাতাল সূত্র জানায়, সেখানে ছয়টি মরদেহ ও সাতজন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আল-আওদা হাসপাতাল আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭