তেল আবিবে ক্ষেপণাস্ত্র-ড্রোনের সমন্বিত হামলার দাবি ইরানের

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ শুক্রবার (৬ মার্চ) এ হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা)।
আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
















