ব্রিকস দেশগুলোর কাছে ইরানের আবদার

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য ব্রিকসভুক্ত দেশগুলোর কাছে আবেদন জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় এই সংগঠনের দেশগুলোকে কারও পক্ষে বা বিপক্ষে বিবৃতি দেয়নি।
নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে আরাগচি বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে ব্রিকস দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
আরাগচি বলেন, পশ্চিমাদের ভুয়া শ্রেষ্ঠত্ববোধ এবং দায়মুক্তির সংস্কৃতি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ভেঙে দিতে হবে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়ে ইরানের কড়া সমালোচনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ আহ্বান এলো।
বর্তমানে ব্রিকস জোটের সদস্য দেশগুলো মধ্যে ইরান ছাড়াও আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
রাজনীতি/একে
















