নিজের সঙ্গেই নিজে আলোচনা করছে যুক্তরাষ্ট্র: ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রতীকী ছবি
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যেন নিজেদের মধ্যেই আলোচনা চালাচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ‘পরাজয়কে’ ‘চুক্তি’ হিসেবে আখ্যা না দিতে সতর্ক করেছেন তিনি।

ইরানের প্রধান সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। আজ বুধবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইব্রাহিম জোলফাঘারির ভিডিও বার্তাটি ইরানি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন নিজেদের সঙ্গেই আলোচনা করছেন?’

এ ছাড়া যুক্তরাষ্ট্রকে ‘স্বঘোষিত বৈশ্বিক পরাশক্তি’ উল্লেখ করে ইব্রাহিম জোলফাঘারি তার ভিডিও বার্তায় আরও বলেন, ‘আপনার পরাজয়কে কোনোভাবেই চুক্তি বলে আখ্যা দেবেন না।’

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা আর কখনোই এই অঞ্চলে আগের মতো বিনিয়োগ বা জ্বালানি ও তেলের পুরনো মূল্য ফিরে পাবেন না, যতক্ষণ না বুঝতে পারছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাতেই নিশ্চিত হয়। শক্তির মাধ্যমেই স্থিতিশীলতা আসে।’

ভিডিও বার্তার শেষাংশে ইব্রাহিম জোলফাঘারি বলেন, ‘আমাদের মতো কেউ আপনাদের মতো কারও সঙ্গে কখনোই সমঝোতায় আসবে না— না এখন, না ভবিষ্যতে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
নিজের সঙ্গেই নিজে আলোচনা করছে যুক্তরাষ্ট্র: ইরান