ইরানকে সাহায্য করলে রাশিয়া ও চীনের পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে রাশিয়া বা চীন ইরানকে কোনো সহায়তা করছে না বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দুই দেশ যদি ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে, তবে তাদের জন্য পরিণতি ‘খুবই খারাপ’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে শি তাঁকে আশ্বস্ত করেছেন—চীন বা কোনো চীনা কোম্পানি ইরানকে কোনো অস্ত্র দেবে না। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাঁকে ইয়েমেন বা ইরানে অস্ত্র বিক্রি না করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি জানি না তারা ইরানকে কোনো গোপনে সহায়তা করছে কি না। তবে তাদের (শি ও পুতিন) কথায় আমি বিশ্বাস রাখি।”

তবে ট্রাম্পের এই মন্তব্যের সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চলতি সপ্তাহে মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি বলেন, রাশিয়া ও চীন সরাসরি ও পরোক্ষভাবে বিভিন্ন উপায়ে ইরানকে সহায়তা করে যাচ্ছে।

বার বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান পর্যবেক্ষণ ও লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র বা ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছিল কি না—তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ইতোমধ্যে ইরানকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ইরানকে সাহায্য করলে রাশিয়া ও চীনের পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্প