বিশ্বনেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আহ্বান নেতানিয়াহুর

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলের আরাদে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: জেরুজালেম পোস্ট

ইউরোপের দেশগুলোকে হামলার সক্ষমতা ইরানের রয়েছে বলে দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, রোববার (২২ মার্চ) আরাদ শহরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় নেতানিয়াহু স্বীকার করে নেন, শনিবারের দিনটি ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ। এর জবাবে ইরানের স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নেতানিয়াহু বলেন, তাদের (ইরানের) ইউরোপের গভীরে পৌঁছানোর সামর্থ্য রয়েছে। তারা সবাইকে তাদের লক্ষ্য বানাচ্ছে। ইরান গোটা বিশ্বের জন্যই বিপদের কারণ। গত ৪৮ ঘণ্টায় তারা সেটা প্রমাণ দিয়েছে। তারা যে রকম জেরুজালেমের দিকে আঘাত করেছে, সেটি ধর্মীয় পবিত্র স্থানগুলোর ঠিক পাশেই অবস্থিত।

বিভিন্ন দেশ ইরানের বিরুদ্ধে এগিয়ে আসছে উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসেছে বাকি দেশের নেতারা একত্রিত হওয়ার। আমি খুশি যে তাদের মধ্যে কিছু দেশ সেই দিকে এগোচ্ছে। তবে আরও বেশি বেশি দেশের এগিয়ে আসা প্রয়োজন।

এর আগে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার জেরে দক্ষিণ ইসরায়েলের দিমোনা, আরাদসহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্রের কাছেও হামলা চালিয়েছে আইআরজিসি। অভিযানে ২০০ জন প্রাণ হারিয়েছেন বলে ইরান দাবি করলেও ইসরায়েল জানায়, অন্তত ১৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নেতানিয়াহু বলেন, ঠিক সময়ে সাইরেন বেজে ওঠায় হামলা ভয়াবহ হলেও কেউ প্রাণ হারাননি। তবে অনেকেই হতাহত হয়েছেন। সবাইকে আহ্বান জানাব, সাইরেন বেজে উঠলেই বাংকারে চলে যাবেন। তাহলে আহতের সংখ্যা কমানো যাবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

২ দিন আগে