প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ এক দশকের গোপন পরিকল্পনা ও নজিরবিহীন গোয়েন্দা তৎপরতার পরিণতিতে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে নিজ দপ্তরে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সমন্বয়ে এ যৌথ অভিযানে পরিচালিত হয়েছে।
খামেনিকে হত্যায় পরিচালিত এই অভিযান কেবল একটি সামরিক হামলা নয়; বরং এটি ছিল গোয়েন্দা তথ্য, সাইবার যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার এক সমন্বিত প্রয়োগ। বছরের পর বছর ধরে তেহরান শহরের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে বিদেশি সার্ভারে তথ্য স্থানান্তর করা হয়। এর মাধ্যমে খামেনির দেহরক্ষী ও নিরাপত্তা বলয়ের চলাচল, এমনকি ব্যক্তিগত যানবাহনের রুটিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
এআই প্রযুক্তির সহায়তায় কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে একটি নির্ভুল ‘প্যাটার্ন অব লাইফ’ তৈরি করা হয়, যা খামেনির অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার সকালে পাস্তুর স্ট্রিট এলাকায় খামেনির কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হলে চূড়ান্ত আঘাত হানার সিদ্ধান্ত নেওয়া হয়। আকাশপথে প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকে ৩০টিরও বেশি ‘ব্লু স্প্যারো’ প্রিসিশন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে বিভিন্ন নিরাপত্তা সূত্র দাবি করেছে।
হামলার ঠিক আগে নির্দিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়, যাতে নিরাপত্তা বলয় সতর্কবার্তা পাঠাতে না পারে।
দিনের আলোতে চালানো অভিযানে খামেনির বাসভবন ও সংলগ্ন কার্যালয় সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে পরে খামেনিসহ তার চারজন ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা ও পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মোড় পরিবর্তনকারী অধ্যায় হিসেবে দেখছেন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এমন অভিযান পরিচালনা বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদের বিস্মিত করেছে।
সূত্রগুলোর দাবি, ২০২৫ সালের জুন থেকে অভিযানটির প্রস্তুতি তীব্রতর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ সমর্থন এবং ইসরায়েলের সাইবার ইউনিট ইউনিট ৮২০০-এর প্রযুক্তিগত সক্ষমতা এই মিশনের মূল চালিকাশক্তি ছিল বলে ধারণা করা হচ্ছে।
খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে— কে হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা? ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি এখন আলোচনায়। খামেনির উত্তরসূরি নির্ধারণে আলেমদের আলোচনায়ও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশটি এসে পৌঁছেছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। ইসলামি প্রজাতন্ত্রের ৪৭ বছরের ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুহূর্ত। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।
১ দিন আগে
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির
২ দিন আগে
দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর
২ দিন আগে