কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আবার হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১: ২২
রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকেন্দ্র (বাঁয়ে) ও ইরানের হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ড (ডানে)। ছবি: সংগৃহীত

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে (শিল্প শহর) বেশ কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় আবারও হামলা চালিয়েছে ইরান। এই শিল্প এলাকাটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

কাতারএনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরের এ হামলায় রাস লাফান শিল্প নগরের স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি আরও জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের সরাসরি এ হামলার কঠোর সমালোচনা করেছে। ‘ইরান সীমা লঙ্ঘন করেছে’ উল্লেখ করে, উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে দেশটি।

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরই কাতারে এই হামলার খবর এলো।

ইরানের হামলার হুমকির তালিকায় ছিল কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারি; সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাসক্ষেত্র।

এই হামলার প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে নিযুক্ত ইরান দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের এবং তাদের কর্মীদের অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। ইরানের পক্ষ থেকে বারবার হামলার ঘটনার প্রেক্ষিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

কাতার এই হামলাকে পরিস্থিতির এক ‘বিপজ্জনক অবনতি’ এবং তাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে।

মন্ত্রণালয় বলছে, ইরান ধারাবাহিকভাবে এমন উত্তেজনামূলক পদক্ষেপ নিচ্ছে, যা পুরো অঞ্চলকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এতে সংঘাতে সরাসরি জড়িত নয়— এমন দেশগুলোকেও যুদ্ধের ঝুঁকির মধ্যে টেনে আনা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে