লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হুথি হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯: ২৯
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। জাহাজ দুটির নাম ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’। সৌদির সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

হুথিদের দাবি, তারা একই সময়ে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। এতে জাহাজে বড় ধরনের আগুন লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গোষ্ঠীটি বলেছে, এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘যেমন কর্ম, তেমন ফল’ নীতির অংশ। হুথিদের ভাষ্য, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছে; তাই এখন ইয়েমেনও একইভাবে জবাব দিচ্ছে।

এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজটি লোহিত সাগরে চলাচলের সময় হামলার শিকার হয়েছে। সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, হামলায় জাহাজটির সামনের অংশে আগুন লাগলেও সব নাবিক নিরাপদ আছেন। জাহাজ, নাবিক এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, সৌদি আরবের উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল (প্রায় ১৩০ কিলোমিটার) দূরে একটি জাহাজে হামলা হয়েছে। এতে জাহাজে আগুন লাগলেও নাবিকদের কেউ হতাহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এ হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালি দিয়ে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লোহিত সাগরে সৌদি বন্দর ব্যবহার করলে ট্যাংকারে হামলা: হুতি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী সতর্ক করে বলেছে, লোহিত সাগরের সৌদি আরব উপকূলের কোনো বন্দর ব্যবহার করা জাহাজ হামলার ঝুঁকিতে থাকবে। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার এক দিনের মধ্যেই তা কার্যকর করার অংশ হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে নিহত সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় নিহত চার মার্কিন সেনাসদস্যের মরদেহ বুধবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে করে তাদের মরদেহ দেশে পৌঁছালে তা গ্রহণের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৬ ঘণ্টা আগে

জেনেরিক ওষুধে ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক, ২০২৮ থেকে কার্যকর

আমদানি করা জেনেরিক ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ২০২৮ সালের ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। এরপর এক বছর পর অর্থাৎ ২০২৯ সালের আগস্ট থেকে শুল্কের হার বাড়িয়ে ২০০ শতাংশ করা হবে।

১৮ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রী মোদির মতোই অসংবেদনশীল-অদক্ষ-মিথ্যাবাদী: কংগ্রেস

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাহুল গান্ধীর সমালোচনা করায় তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলটির অভিযোগ, বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতোই ‘অসংবেদনশীল, অদক্ষ এবং অভ্যাসগত মিথ্যাবাদী’। একই সঙ্গে কংগ্রেস বলেছে, খুব শিগগিরই শিক্ষামন্ত্র

১৯ ঘণ্টা আগে