যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশই ব্যবহার করা হয়নি: ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২: ৩১
তেহরানে ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদ্‌যাপনে ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখছেন ইরানিরা। ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ এখনো ব্যবহার করেনি বলে দাবি করেছে দেশটি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, দেশটি বর্তমানে উচ্চমাত্রার প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রেখেছে এবং প্রয়োজনে পালটা আঘাত হানার সক্ষমতাও অটুট রয়েছে।

তিনি আরও জানান, দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে ইরান বর্তমানে এক হাজারের বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে। এসব অস্ত্র উৎপাদনে দেশজুড়ে বিস্তৃত হাজার হাজার প্রতিষ্ঠান কাজ করছে। কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে না বলেও দাবি করেন তিনি।

এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে তালাই-নিক বলেন, এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ ‘নিয়ন্ত্রণ হাতিয়ার’। এ প্রণালির মাধ্যমে পার্শ্ববর্তী জলসীমা পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করে আসছে ইরান।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

২১ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে