আরাগচি বললেন ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, লারিজানি জানালেন স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত

ডেস্ক, রাজনীতি ডটকম
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (বাঁয়ে) ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘প্ল্যান এ’ সাজিয়েছিলেন, তা ব্যর্থ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এদিকে ইরানে মার্কিন স্থল অভিযানের গুঞ্জনও শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এ ধরনের অভিযান চালালে তা মোকাবিলা করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরান যুদ্ধের ষষ্ঠ দিনে আরাগচি ও লারিজানি এসব কথা বলেছেন বলে খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পোস্টে তিনি বলেন, দ্রুত ও নির্ভুল সামরিক বিজয়ের জন্য আপনার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে মিস্টার প্রেসিডেন্ট। আপনার দ্বিতীয় পরিকল্পনা আরও বড় ব্যর্থতায় পরিণত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে ইরানে, তার একদিন আগেই ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল দুপক্ষ থেকেই।

ওই আলোচনার প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, সাম্প্রতিক বৈঠকের সময় একটি চুক্তি করার সুযোগ ছিল। ইরানে হামলার কারণে সেই চুক্তির সুযোগ নষ্ট হয়ে গেছে।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পরাজয় বরণ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর জনহ ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়াকে কারণ হিসেবে তুলে ধরে তিনি লিখেছেন, ‘সবার আগে ইসরায়েল’ নীতি শেষ পর্যন্ত ‘আমেরিকাকে সবার শেষে’ ঠেলে দেয়।

বৃহস্পতিবার এক্সেই আরেক পোস্টে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের যেকোনো পরিকল্পনা মোকাবিলা করার কথা জানিয়ে পোস্ট দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি লারিজানি

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত তেহরানের একটি ভবন। ছবি: সংগৃহীত
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত তেহরানের একটি ভবন। ছবি: সংগৃহীত

পোস্টে তিনি লিখেছেন, কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন, তারা কয়েক হাজার সেনা নিয়ে স্থলপথ দিয়ে ইরানের ভূখণ্ডে ঢোকার পরিকল্পনা করছেন। ইমাম খোমেনি ও ইমাম খামেনির বীর সন্তানরা তোমাদের অপেক্ষায় আছে। তারা হাজার হাজার সেনাকে হত্যা ও বন্দি করার মাধ্যমে দুর্নীতিবাজ মার্কিন কর্মকর্তাদের লজ্জা দিতে প্রস্তুত।

লারিজানি তার পোস্টে ইরানের দুই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও আয়াতুল্লাহ আলি খামেনির কথা তুলে ধরেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও বলেছিলেন, আলি খামেনি ইরানকে যে পথে পরিচালনা করে গেছেন, তার প্রয়াণের পরও ইরান একই পথ অনুসরণ করে যাবে।

যুদ্ধের সবশেষ পরিস্থিতি

ছয় দিনের এ যুদ্ধে এখন পর্যন্ত ইরানের এক হাজার ২৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। একই সময়ে ইসরায়েলে ১১ জন ও যুক্তরাষ্ট্রের ছয় সেনা নিহত হয়েছেন।

এ যুদ্ধে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সরাসরি ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। এ কারণে ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানে অন্তত ৭৭ জনের প্রাণহানির খবর এসেছে।

ইরানের মিনাবে বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীদের গণকবর। ছবি: সংগৃহীত
ইরানের মিনাবে বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীদের গণকবর। ছবি: সংগৃহীত

অন্যদিকে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান, যেসব দেশে রয়েছে মার্কিন ঘাঁটি। এসব দেশেও বেশ কয়েকজন নিহত হয়েছেন।

ইরানের অভিযোগ, তাদের বেসামরিক বিভিন্ন স্থাপনা ও অঞ্চলকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধের প্রথম দিনেও ইরানের একটি মেয়েদের স্কুলে হামলা চালায় ইসরায়েল, যে হামলায় শিক্ষার্থীসহ অন্তত ১৭৫ জন প্রাণ হারায়। বৃহস্পতিবারও ইসরায়েল দুটি স্কুলে হামলা করেছে বলে অভিযোগ তেহরানের।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইরানের বিভিন্ন হাসপাতালে ১৩টি হামলা হয়েছে। এসব হামলায় চারজন চিকিৎসক নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছে, তেহরানের একটি ক্রীড়া স্টেডিয়ামও হামলায় ধ্বংস হয়ে গেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ দিন ধরে মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, স্বজনের খোঁজ নেই

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।

১ দিন আগে

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

২ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

২ দিন আগে