যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, ১০ দিনে নিহত ৯৭

ডেস্ক, রাজনীতি ডটকম
যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে ছুটছেন গাজার অধিবাসীরা। রোববার গাজার মধ্যাঞ্চলে বুরেজি ক্যাম্প এলাকায়। ছবি: সংগৃহীত

দীর্ঘ জল্পনা-কল্পনার পর চার দেশের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে সে যুদ্ধবিরতি ভেঙেই চলেছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ১০ দিনে ইসরায়েল অন্তত ৮০ বার তা ভঙ্গ করেছে, যে সময়ে গাজার অন্তত ৯৭ জন প্রাণ হারিয়েছেন।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গাজা প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের এ অভিযোগ করেছে। তারা বলছে, ৯৭ জনকে হত্যার পাশাপাশি এ সময়ের মধ্যে অন্তত ২৩০ জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী।

টেলিগ্রামে শেয়ার করা এক বার্তা গাজার জনসংযোগ কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ও আন্তর্জাতিক মানবিক আইনের নিয়মের ‘স্পষ্ট ও ঘোরতর লঙ্ঘন’ হিসেবে ঘটনাটিকে নিন্দা জানিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, কোনো ব্যতিক্রম ছাড়াই গাজা উপত্যকার সব গভর্নরেটে এ হামলার ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে।

এদিকে হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেড রোববার এক বিবৃতিতে গাজা উপত্যকার সব এলাকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়ে তাদের ‘পূর্ণ অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছে। তারা রাফায় সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা বা তথ্য থাকার কথা অস্বীকার করেছে।

আল-ক্বাসাম ব্রিগেড বলেছে, আমরা জোর দিয়ে জানাতে চাই— যা কিছু চুক্তি হয়েছে, বিশেষ করে গাজা উপত্যকার সব এলাকায় যুদ্ধবিরতি আমরা পূর্ণ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

রাফাহ এলাকায় সংঘর্ষের বিষয়ে তাদের কোনো তথ্য নে জানিয়ে বিকবৃতিতে বলা হয়েছে, অঞ্চলটি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। রাফাহ ও আশপাশের এলাকাগুলো দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত। এ বছরের মার্চে সেখানে ফের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে থাকা আমাদের ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা শহিদ হয়েছেন, নাকি এখনো জীবিত আছেন— সে বিষয়ে আমাদের কোনো তথ্য নেই।

হামাস বলছে, আমরা ওই এলাকাগুলোর কোনো ঘটনার সঙ্গে জড়িত নই এবং যদি সেখানে আমাদের কেউ জীবিত থাকেনও, তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব নয়।

হামাসের পক্ষে ‘সাফাই’ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর (আইওএফ) সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় হামাসের নেতৃত্ব দায়ী নয় বলে তিনি মনে করেন। হামাস যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এ হামলার পেছনে হামাসের কিছু ‘বিদ্রোহী সদস্য’ জড়িত থাকতে পারে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যেভাবেই হোক না কেন, বিষয়টি যথাযথভাবে সামলানো হবে। কঠোরভাবে, তবে সঠিকভাবে।’

ট্রাম্প আশা প্রকাশ করেন, গাজায় বর্তমান যুদ্ধবিরতি টিকে থাকবে। তিনি বলেন, ওয়াশিংটন স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর এবং হামাসের সঙ্গে পরিস্থিতি খুব শান্তিপূর্ণ থাকবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

১২ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

১২ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

১২ ঘণ্টা আগে

ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

১ দিন আগে