ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪: ২৫
গত ১৪ মার্চ মার্কিন সেনাবাহিনীর নিহত ৬ সেনাদের মরদেহ দেশটির ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ ছাড়া এর আগে নিজেদের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছিল মার্কিন বাহিনী।

বুধবার (২৫ মার্চ) সেন্টকমের একজন মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই মুখপাত্র সিবিএস নিউজকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ২৯০ সেনা আহত হয়েছেন। তাদের ২৫৫ জন আবার দায়িত্বে ফিরেছেন, ১০ জনের অবস্থা গুরুতর। তবে আহত সেনাদের মধ্যে বাকি ২৫ জন এখন কী অবস্থায় আছেন, তা জানাননি ওই মুখপাত্র।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’ নামে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে অভিযান শুরু করে ইসরায়েল। তারা নিজেদের অভিযানের নাম দিয়েছে ‘লায়ন রোর’।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে সেদিন থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পালটা হামলা চালিয়ে আসছে ইরান। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত নিজেদের প্রায় ৩০০ সেনা হতাহতের খবর দিল মার্কিন বাহিনী।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

২ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

২ দিন আগে