ইরানের হামলার পর জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুন ২০২৬, ১৪: ৪৫
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দূতাবাসের সব কর্মীকে নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়, মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসের কর্মীদের প্রয়োজন হলে দ্রুত সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির কয়েকটি শহরে পালটা হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে ইরান অভিযোগ করে, লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এর প্রতিবাদে উত্তর ইসরায়েলের দিকে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, এ হামলা তাদের ধারাবাহিক সামরিক অভিযানের সূচনা মাত্র। তবে ইসরায়েলের দাবি, উত্তরাঞ্চলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পর আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার মজিদ মুসাভি বলেন, ‘প্রতিশ্রুতি পূরণ হয়েছে।’ অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠী মারাত্মক ভুল করেছে।’

তেহরানে ফ্লাইট স্থগিত

ইসরায়েলে হামলার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, উত্তরাঞ্চলে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকায় প্রবেশের গুরুত্বপূর্ণ সীমান্ত পথগুলো আবারও বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে রাফাহ ও কেরেম শালম ক্রসিং রয়েছে, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি মদদে পশ্চিমতীরে উগ্র বসতি স্থাপনকারীদের ভয়াবহ তাণ্ডব

নাবলুসের নিকটবর্তী তাল শহরে উগ্র বসতি স্থাপনকারীদের অবৈধ প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে দুই ইসরায়েলি নিহত হলে পুরো পশ্চিম তীরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংসতা চরমে, ঘরছাড়া হাজারও মানুষ

গত ২৯ জুন কয়েকজন ব্যক্তি ৬০ বছর বয়সী মালাউই নাগরিক ইব্রাহিম হুসেইনের বাড়িতে ঢুকে তাকে মারধর করে মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। তিনি ২০০০ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।

১ দিন আগে

মার্কিন হামলায় বিরতি, আপাতত পালটা আঘাত বন্ধ রাখছে ইরানও

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে প্রতি রাতেই ইরানে হামলা চালাচ্ছিল। অন্যদিকে ইরান বলছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখাই তাদের লক্ষ্য।

১ দিন আগে

পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের হামলা, ২ মসজিদে আগুন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মসজিদসহ গ্রামের ভবনগুলোর দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগানও লিখেছেন তারা। রোববার ভোরে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

১ দিন আগে