ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা

৩ দিনে মার্কিন অবরোধ ভেঙেছে ৫২টি ইরানি জাহাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৮: ০৮
হরমুজ প্রণালীর নিকটবর্তী পারস্য উপসাগরে সশস্ত্র স্পিডবোটে টহলরত ইরানি নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

তিন দিনে (৭২ ঘণ্টার মধ্যে) ইরানের ৫২টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। জাহাজগুলোর মধ্যে রয়েছে ৩১টি তেলবাহী ট্যাংকার ও ২১টি পণ্যবাহী জাহাজ।

বুধবার (২৯ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাত ১০টা পর্যন্ত আগের তিন দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ২ মার্চ জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

প্রায় দেড় মাস ধরে যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়।

এরপর পাকিস্তানের ইসলামাবাদে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ইসলামাবাদ টকস’ নামে ২১ ঘণ্টার সেই হাইপ্রোফাইল আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল।

পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় দুইবার পাকিস্তান সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে আরাগচি মার্কিন কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেননি।

পাকিস্তান সফর শেষে রাশিয়া সফর করেন আব্বাস আরাগচি। সেখানে পৌঁছানোর পর গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক ‘সফল’ হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ‘ভুলে’র কারণেই প্রথম পর্বের বৈঠকে কোনো সমাধান আসেনি।

পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। বৈঠকে পুতিন ইরানের পাশে থাকার কথা জানান। এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আরাগচি।

এদিকে হরমুজ প্রণালি ফের চালু এবং চলমান সংঘাতের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দেয় ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়। তবে তেহরানের নতুন প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

ফলে সংঘাতের দ্রুত সমাধান নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল, তা অনেকটাই ম্লান হয়ে পড়েছে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে; যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত অব্যাহত থাকবে।

রাজনীতি/আইআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ এইটটিন’ জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ধীরাজ শেঠ।

১২ ঘণ্টা আগে

বিশ্ব জুড়ে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্র বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) অর্থায়ন করেছে বলে দাবি করেছেন দেশটির সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। এই গোয়েন্দা প্রতিবেদনের পর ডোনাল্ড ট

১৬ ঘণ্টা আগে

জেন জি উত্থান— বিপ্লব-পরবর্তী বাস্তবতার মুখে দক্ষিণ এশিয়া

একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মের হাত ধরে দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছিল, তা এখন এক চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার তরুণদের নেতৃত্বাধীন গণআন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় আসা নতুন সরকারগুলোর পেছনে বর্তমানে ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে ইরান যুদ্ধের প্রভাব এবং প্রতিবেশী

১৭ ঘণ্টা আগে

যুদ্ধ বন্ধের চুক্তি হলে হরমুজ খুলবে, জানালো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন, কারণ আলোচনাকারীরা "মাত্রই একটি চমৎকার সমঝোতায় পৌঁছেছেন"। তার মতে, চুক্তিটি খুব শিগগিরই স্বাক্ষরিত হতে পারে।

১৯ ঘণ্টা আগে