বোয়িংয়ের ড্রিমলাইনারে প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ এক যুগ পুরনো

ডেস্ক, রাজনীতি ডটকম
গুজরাটেরই মেঘানিনগরের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি। ছবি: পিটিআই

ভারতের গুজরাটের অহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে উড্ডয়নের পরপরই। ধারণা করা হচ্ছে, ওই বিমানের কোনো আরোহীই আর বেঁচে নেই। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীসহ ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হওয়ার এ ঘটনাটি ভারতের ইতিহাসের অন্যতম বড় বিমান দুর্ঘটনা।

লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি ‘৭৮৭-৮ ড্রিমলাইনার’। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এই প্রথম এত বড় দুর্ঘটনায় পড়লেও এর আগেও এ মডেলটির ‘প্রযুক্তিগত ত্রুটি’ একাধিকবার আলোচনায় এসেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িংয়ের এই মডেলটি যাত্রা শুরু করে ১৮ বছর আগে, ২০০৭ সালে। অহমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের অদূরে ভেঙে পড়া ড্রিমলাইনারটিও প্রায় ১২ বছরের পুরনো। বাজারে আনার সময় বোয়িং দাবি করেছিল, ৭৮৭-৮ ড্রিমলাইনার পৃথিবীর নিরাপদতম বিমান। দুটি রোলস রয়েস ইঞ্জিনের সাহায্যে চলা বিমানটি উড্ডয়নের সময় বিপর্যয়ের মুখে পড়বে না।

বোয়িংয়ের এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ‍উঠতে অবশ্য সময় লাগেনি। ২০০৯ সালে প্রথম দুর্ঘটনার শিকার হয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে আপৎকালীন অবতরণে বাধ্য হয়। আহমেদাবাদে বৃহস্পতিবার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি এই মডেলের বিমানের ষষ্ঠ দুর্ঘটনা।

আনন্দবাজারের খবরে আরও বলা হয়েছে, কিছু দিন আগেই বোয়িং গর্ব করে জানিয়েছিল, ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলটি এ পর্যন্ত ১০০ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে। বিশ্ব জুড়ে এক হাজার ১৭৫টিরও বেশি ৭৮৭-৮ ড্রিমলাইনার প্রায় ৫০ লাখ ফ্লাইট নির্বিঘ্নে সম্পন্ন করেছে।

ড্রিমলাইনারের ‘উত্তরসূরি’ ৭৩৭ ম্যাক্স-৮ বিমানকেও ‘অতি নিরাপদ’ হিসেবে চিহ্নিত করে বোয়িং। এয়ারবাস ৩২০-এর প্রতিযোগী হিসেবে উঠে এসেছিল ম্যাক্স। কিন্তু ২০১৮ থেকে ধারাবাহিক ত্রুটি ধরা পড়া ও কয়েকটি দুর্ঘটনার জেরে বিশ্বের বেশ কিছু এয়ারলাইন্স ওই বিমানকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে।

৭৮৭-৮ ড্রিমলাইনারের ক্ষেত্রে তেমনটা ঘটেনি এখনো, যদিও শতাধিকবার বিভিন্ন যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়েছে এই বিমান। প্রায় এক যুগ আগেই ওই বিমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির সমস্যা চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ উঠেছিল হাইড্রলিকের কার্যকারিতা নিয়েও। সে সময় দ্রুত নতুন নকশা ও সুরক্ষাব্যবস্থার মাধ্যমে সমস্যার নিষ্পত্তির কথা জানিয়েছিল বোয়িং।

কিন্তু সমস্যার পুরোপুরি নিরসন হয়েছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল ভারতের এ দুর্ঘটনা। এর মধ্যে কয়েক বছর আগেই বোয়িং সংস্থার সাবেক প্রকৌশলী স্যাম সালেফোরও অভিযোগ করেছিলেন, দ্রুত বাণিজ্যিক উৎপাদনের জন্য বোয়িং কর্তৃপক্ষ ৭৭৭ ও ৭৮৭ ড্রিমলাইনার নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখছেন না। প্রশ্ন উঠেছে, সেই সতর্কতার ঘাটতির কারণেই কি এই দুর্ঘটনা?

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কায় আকাশপথে হামলার শঙ্কায় জরুরি সতর্কতা, কয়েক মিনিট পরই বিপদমুক্ত ঘোষণা

সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১৩ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে
Advertisement