চিলির নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি কাস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে অ্যান্তোনিও কাস্ত। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন মধ্য বাম জোটের প্রার্থীকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দেশ চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত হোসে অ্যান্তোনিও কাস্ত। প্রথম দফায় ২৪ শতাংশেরও কম ভোট পাওয়া কাস্ত দ্বিতীয় দফা নির্বাচনে প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) ভোট গণনা শেষে কাস্তকে চিলির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। তিনি প্রতিদ্বন্দ্বী সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারাকে পরাজিত করেছেন, যিনি কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন।

ভোট গণনা শেষে দেখা যায়, হোসে আন্তোনিও কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়েছেন। রিপাবলিকান পার্টির ৫৯ বছর বয়সী এই নেতা এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেন। আগের দুবার পরাজয় জুটলেও তৃতীয়বারে এসে বাজিমাত করেছেন তিনি। এর আগে ২০২১ সালের নির্বাচনে কাস্ত বিদায়ী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচের কাছে পরাজিত হয়েছিলেন।

চিলিতে ২০১২ সালের পর এবারই প্রথম ভোট দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে ভোটারের সংখ্যা প্রায় এক কোটি ৫৭ লাখ।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট হয়েছিল গত ১৬ নভেম্বর। ওই দফায় ২৬ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ছিলেন জ্যানেট জারা। কাস্ত ২৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। দ্বিতীয় দফায় তিনি প্রথম দফার প্রায় আড়াই গুণ ভোট পেয়ে চূড়ান্তভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

রোববার সন্ধ্যায় নির্বাচনের জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিলির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান আন্তোনিও কাস্ত। ‘চিলির জনগণ পরিবর্তন চেয়েছিল’ উল্লেখ করে আইনের প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ‘সমালোচকদের সমালোচনা মাথায় রেখেই চিলিবাসীর জন্য শাসনকাজ পরিচালিত হবে।’

এদিকে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জারা ও তার জোট ‘ইউনিটি ফর চিলি’ পরাজয় স্বীকার করে নিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে জারা লিখেছেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন এবং আমাদের প্রার্থিতা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তাদের আশ্বস্ত করতে চাই— আমরা আমাদের দেশের মানুষের জন্য আরও ভালো জীবন গড়তে কাজ চালিয়ে যাব। আমরা সবসময় যেমন ছিলাম, তেমনই একসঙ্গে ও দৃঢ়ভাবে পাশে থাকব।’

পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনি প্রচার চালিয়েছেন হোসে অ্যান্তোনিও কাস্ত। অপরাধ ও অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এ ছাড়া গণহারে অভিবাসীদের বিতাড়িত করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

চিলির প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল লাতিন আমেরিকার সাম্প্রতিক সময়ে ডানপন্থিদের উত্থানের ধারাবাহিকতা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েক বছরে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মতো দেশে ডানপন্থি নেতারা ক্ষমতায় গেছেন, যাদের একসময় রাজনৈতিক বহিরাগত হিসেবে বিবেচনা করা হতো।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে ৫ লক্ষাধিক রুশ সেনার প্রাণহানি— দাবি ব্রিটিশ প্রতিরক্ষাপ্রধানের

নাইটনের ভাষ্য, বিপুল সেনা মোতায়েন করেও রুশ বাহিনী ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারছে না। পশ্চিমা কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে রুশ বাহিনীর অগ্রযাত্রার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

৪ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনের আগে দিল্লিতে পুতিন-মোদি বৈঠক

ব্রিকস সম্মেলন সামনে রেখেই তিন দিনের সফরে ভারত গেছেন ভ্লাদিমির পুতিন। তার নয়াদিল্লি সফর ভারতের জন্য একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার। ভারতের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে এসেছ

৫ ঘণ্টা আগে

৯/১১ হামলার ২৫ বছর: প্রযুক্তির ওপর অতিভরসাই কি নতুন দুর্বলতা?

তবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর মধ্যে থেকে গেছে গুরুতর দুর্বলতা। সেই দুর্বলতাই নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

৫ ঘণ্টা আগে

যুদ্ধ-দ্বন্দ্বের বিশ্বে নয়াদিল্লিতে ব্রিকসের ঐক্যের পরীক্ষা

সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্বার্থের বৈচিত্র্যও। ফলে ব্রিকসকে এখন একই সঙ্গে একটি অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম, বৈশ্বিক দক্ষিণের রাজনৈতিক কণ্ঠস্বর এবং পশ্চিমানির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে হচ্ছে।

১০ ঘণ্টা আগে
Advertisement