যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক নয়, সাফ জানাল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত সরাসরি কোনো উচ্চপর্যায়ের বৈঠক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের এমন অবস্থানে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রগতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতার দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চলার কথা নিশ্চিত করলেও বর্তমানে কোনো উচ্চপর্যায়ের বৈঠকের সূচি নেই বলে স্পষ্ট করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সংলাপ ও কূটনীতির মাধ্যমে স্থিতিশীলতা আনার দীর্ঘমেয়াদি প্রচেষ্টা বড় ধাক্কা খেল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

তবে কাতার স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চললেও বর্তমানে কোনো উচ্চপর্যায়ের বৈঠকের সূচি নেই।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বুধবার কাতারের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সমঝোতা বাস্তবায়ন এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের বিষয়টি গুরুত্ব পাবে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ৩২টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১৭টি জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করেছে, যার সাতটি তেলবাহী ট্যাংকার এবং ১০টি পণ্যবাহী জাহাজ। একই সময়ে উপসাগর থেকে বেরিয়ে গেছে আরও ১৫টি জাহাজ।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও

৫ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।

৫ ঘণ্টা আগে

বিমান হামলার পালটা জবাব: পাকিস্তানে আফগান বাহিনীর ড্রোন হামলা

আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।

৬ ঘণ্টা আগে

ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরেই ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক হওয়ায় তার ব্যক্তিগত সম্পদে এই বড় উল্লম্ফন দেখা দিয়েছে।

৬ ঘণ্টা আগে