বন্দুকধারীর হামলায় গ্রিসে নিহত ২, আহত ১০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ইরাক্লিওর কাছে ভোরিজিয়া গ্রামে বন্দুকধারীর গুলিতে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে একই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপটিতে অবৈধ অস্ত্রধারণ বেশ প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে। এর আগে

গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি করে ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যা করে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চান ট্রাম্প, হাতে যেসব উপায়

ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন দেশটির ছায়া তেলবহর, জাহাজ চলাচলের বিমাকারী প্রতিষ্ঠান, অস্ত্র সংগ্রহে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন আর্থিক নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি লেনদেনের আনুমানিক ৫০০ বিলিয়ন ডলারের সম্পদও জব্দ করা হয়েছে ব

১৫ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটের হাততলা পাড়ার ওই কার্যালয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

১৮ ঘণ্টা আগে

খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে হাজারও ব্রিটিশ নাগরিক

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।

১৯ ঘণ্টা আগে

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৯ ঘণ্টা আগে