ইরানের অধিকার রক্ষায় প্রস্তুত চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার বেইজিংয়ে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সহযোগিতা জোরদার করতে চীন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযত থাকার এবং কূটনীতির পথে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় ওয়াং ই বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে চায়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হওয়া কোনো পক্ষেরই স্বার্থে নয়। তাই দুই দেশকে ‘যৌক্তিক ও সংযত’ থাকার পাশাপাশি জুনে সই হওয়া ইসলামাবাদ সমঝোতায় ফিরে যেতে হবে। একই সঙ্গে এতদিনের আলোচনায় যে ঐকমত্য তৈরি হয়েছে, তার ভিত্তিতে নতুন করে আলোচনা কাঠামো গড়ে তুলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অর্থবহ আলোচনা শুরুর আহ্বান জানান তিনি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতিও গুরুত্ব পায়। আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত প্রণালিটি খুলে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ওয়াং। আন্তর্জাতিক নৌপথ নিরাপদ ও উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগরে আরও ছড়িয়ে পড়ুক, তা চীন চায় না বলে জানান ওয়াং। আঞ্চলিক বিরোধগুলো আরও জটিল করে তোলে— এমন পদক্ষেপ এড়িয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা কাঠামোর দুর্বলতাও সামনে এনেছে।

বৈঠকে আব্বাস আরাগচি ইরানের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার অবস্থান তুলে ধরেন।

বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সফরটি এমন সময়ে হলো, যখন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব হরমুজ ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের আগে ওয়াং-আরাগচির এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, মক্কাকে টার্গেট করার অভিযোগ অস্বীকার

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেন। তার ভাষ্য, ইয়েমেনের ভূখণ্ডের ওপর স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

ইসরায়েলের কাছে ২৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

বুধবার (১৬ সেপ্টেম্বর) রয়টার্সের খবরে বলা হয়, এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বড় ধরনের অস্ত্র বিক্রির বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বে থাকা মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে প্রস্তাবিত এই বিক্রির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস লাইভ সম্প্রচারে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ, মেয়র ক্যারেন বাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্

১১ ঘণ্টা আগে

জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ৭ আরব দেশের গোপন বৈঠক

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে জার্মানিতে অনুষ্ঠিত একটি নির্ধারিত সম্মেলনে আট দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।

১৩ ঘণ্টা আগে
Advertisement