জাপানে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১১: ০৩

এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে ৬.২ মাত্রার এই কম্পন অনুভূত হয়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা না থাকলেও, ভোরে এই শক্তিশালী কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ রেকর্ড করা হয়।

তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তান থেকে রাশিয়ার পথে আরাগচি, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ শহরেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়

৫ ঘণ্টা আগে

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ: নেতানিয়াহু

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘এটা বুঝতে হবে যে, হেজবুল্লাহর এই কর্মকাণ্ড কার্যত যুদ্ধবিরতি চুক্তিকে অমান্য করছে।’

১৫ ঘণ্টা আগে

ফের ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল

তেহরানে আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

১ দিন আগে

ইরান যুদ্ধজয়ে আমি অটল, কোনো হামলা আমাকে দমাতে পারবে না: ট্রাম্প

১ দিন আগে