কনসার্ট হলের হামলায় দায় স্বীকার আইএসের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার পরপর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। যদিও আইএসের ওই পোস্ট যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পরপর শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম পোস্টে বলেন, এটা রক্তাক্ত সন্ত্রাসী হামলার ঘটনা। এ ঘটনায় পুরো বিশ্ব থেকে সাধারণ মানুষ তীব্র নিন্দা ও শোক জানাচ্ছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

রুশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায় এবং ধসে পড়ে হলের ছাদ।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে ব্রিফিংয়ে বলেন, মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় ইউক্রেনের বা ইউক্রেনীয়দের সম্পৃক্ততার কোনো আভাস পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মিখাইলো পোদোলাক এ কথা বলেন। প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। তখন থেকে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জি-৭-এর আহ্বান প্রত্যাখ্যান: কোনো চাপেই পরমাণু নীতি বদলাবে না উত্তর কোরিয়া

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। কোনো পরিস্থিতিতেই সেই অবস্থানের পরিবর্তন ঘটবে না।

৫ ঘণ্টা আগে

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ব্যাটালিয়ন প্রধানসহ ৪ সেনা নিহত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত গ্রামে রাতভর হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।

৬ ঘণ্টা আগে

নাইজারের বিমানবন্দরে অস্ত্রধারীদের হামলা, ১১ সেনাসহ নিহত ৩৫

বিবিসির তথ্য অনুযায়ী, পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় হামলার শিকার হলো। আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা দিয়েছে। তবে সরকার এখনো সেই দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

৯ ঘণ্টা আগে

ট্রাম্পের গাজা পরিকল্পনায় আকুণ্ঠ সমর্থন হিলারির!

নিজের লেখা এক মতামত নিবন্ধে হিলারি বলেছেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনা নিখুঁত নয়, এতে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। তারপরও বর্তমানে এটিই একমাত্র কার্যকর কাঠামো, যার মাধ্যমে গাজা সংকট থেকে বের হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে। বিকল্প কোনো কার্যকর পরিকল্পনা এখন আন্তর্জাতিক অঙ্গনে

১২ ঘণ্টা আগে