শোকযাত্রার আগে আলি খামেনির জানাজায় জনতার ঢল

ডেস্ক, রাজনীতি ডটকম
আলি খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে ঢল নেমেছে মানুষের। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষ সমবেত হয়েছেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরুর আগেই পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে ভরে উঠেছে। এই প্রাঙ্গণেই আলি খামেনির মরদেহ বহনকারী কফিন রাখা হয়েছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।

এদিকে বিশ্বের প্রায় সব দেশ ইরানে তাদের প্রতিনিধি পাঠিয়েছে আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। মুসলিম দেশগুলো থেকে শুরু রাশিয়াসহ ইউরোপ-আমেরিকার দেশ থেকেও সেখানে হাজির হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

বার্তা সংস্থা এএফপি ও ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, শনিবার তেহরানে খামেনির প্রথম জানাজা হবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, এ জানাজায় বিদেশি বিশিষ্ট ব্যক্তিরাসহ লাখ লাখ মানুষের সমাগম হবে। শনিবার সকাল থেকে গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষের উপস্থিতি কর্মকর্তাদের সেই ধারণা সঠিক প্রমাণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্র্যান্ড মোসাল্লা নামে বিশাল এই কমপ্লেক্সের মূল প্রাঙ্গণ শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে হয়ে গেছে আনুষ্ঠানিকতা শুরুর আগেই। জানাজা ঘিরে রাজধানী তেহরান জুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

এএফপির এক সাংবাদিক জানান, অনেক মানুষ যানজট ও সড়ক নিয়ন্ত্রণের কারণে কয়েক কিলোমিটার পথ হেঁটে গ্র্যান্ড মাসাল্লায় পৌঁছান, যেন তারা শেষবারের মতো প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে পারেন।

এর আগে শুক্রবার ইরানি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রাক-জানাজা অনুষ্ঠানে কালো পোশাক পরা শোকাহত মানুষের ভিড়, লাল ফুল এবং সাদা প্রজাপতি দিয়ে সাজানো পরিবেশও দেখা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। চলমান যুদ্ধাবস্থার জন্য তার জানাজা ও দাফন স্থগিত করা হয়। যুদ্ধবিরতির পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমঝোতা হওয়ায় পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। সে কারণেই এই সময়টিকে আলি খামেনির জানাজার জন্য বেছে নিয়েছে ইরান।

শনিবার তেহরানে জানাজার পর কোম ও ইরাকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। পরে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) জন্মস্থান উত্তরপূর্ব ইরানের মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে দাফন করা হবে দেশটিকে ৩৬ বছর ধরে নেতৃত্ব দিয়ে যাওয়া সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনিকে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে