ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আঘাত করেছে শ্রীলংকা উপকূলে। এর আঘাতে এরই মধ্যে ৫৬ জনের প্রাণহানির খবর দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১ জন। আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে ১৪ জনকে।
শ্রীলংকান গণমাধ্যম ডেইলি মিরর, আইল্যান্ড, ডেইলি টাইমস ও ডেইলি ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, উপকূলীয় কয়েকটি এলাকায় প্রবল বর্ষণে সবকিছু ভেসে যাচ্ছে। কলম্বো-ক্যানডি ও ক্যানডি-নুয়ারা এলিয়া মহাসড়ক বন্ধ হয়ে গেছে। ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচল। বন্ধ রয়েছে বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মাহাওয়েলি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলসহ কেলানি নদীর তীরবর্তী এলাকায় বড় বন্যার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৬টা) ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শ্রীলংকা উপকূলের ত্রিনকোমালি থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। শ্রীলংকার আবহাওয়া বিভাগের তথ্য, আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে স্থলভাগে উঠবে ঘূর্ণিঝড়টি।

এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাত থেকেই ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডব শুরু হয় শ্রীলংকার উপকূলীয় এলাকায়। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভাভুনিয়ার চেড়িকুলামে, ৩০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মুলাইটিভুর আলাপাল্লি এলাকায়। আরও কয়েকটি এলাকায় বৃষ্টিপাত ২০০ মিলিমিটারের বেশি পাওয়া গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য বলছে, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে সহস্রাধিক পরিবারের ছয় হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হচ্ছে মানুষজনকে উদ্ধার করার জন্য।
এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ করেছে শ্রীলংকা সরকার। এর বাইরেও যেকোনো দপ্তরের জন্য যেকোনো পরিমাণ অর্থ প্রয়োজন হলে তা বরাদ্দ করা হবে। প্রেসিডেন্ট জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা করা হবে।

এ অবস্থায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি ঘটলে ১১৭ হটলাইনে জানানোর অনুরোধ করেছে। এদিকে দুর্গত এলাকাগুলোর জন্য রান্না করা খাবার, শুকনো রেশন ও চিকিৎসা সহায়তাকে অগ্রাধিকার দিয়ে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শ্রীলংকার ন্যাশনাল বিল্ডিং রিসার্চ অরগানাইজেশন আটটি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার জন্য ভূমিধস সংক্রান্ত লাল সতর্কতা জারি করেছে। পাহাড়ি ও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সারপোল-ই-জাহাবের একটি বেসামরিক হাসপাতালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ইসরায়েলের এ হামলায় হাসপাতালটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে।
১৪ ঘণ্টা আগে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তাদের পালটা সামরিক অভিযান ‘ট্রু প্রমিস ৪’ শুরুর পর প্রথম দুই দিনে অন্তত ৬৫০ জন মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। তবে এতে আহত ও নিহতের সংখ্যা আলাদা করে জানায়নি আইআরজিসি।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
১৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন— যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নতমানের অস্ত্রের ‘পর্যাপ্ত’ মজুত আছে এবং তা দিয়ে ‘চিরকাল’ যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব।
১৭ ঘণ্টা আগে