ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরেই ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডিজিটাল মুদ্রার জোয়ারে ভাসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গত এক বছরে কেবল ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকেই তার পরিবারের আয় হয়েছে ১৪০ কোটি ডলারেরও বেশি।

মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত সর্বশেষ আর্থিক বিবরণী থেকে এই তথ্য জানা গেছে। মূলত ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো-বান্ধব নীতির কারণেই তার ব্যক্তিগত সম্পদে এই বিশাল উল্লম্ফন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। ট্রাম্পের গৃহীত বিভিন্ন নীতি ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক হওয়ায় তার ব্যক্তিগত সম্পদে এই বড় উল্লম্ফন দেখা দিয়েছে।

২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প ও তার ছেলেদের প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’ থেকে প্রায় ৮০ কোটি ডলার আয় হয়েছে। এর মধ্যে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে এসেছে ৫২ কোটি ডলার এবং ব্যবসার শেয়ার বিক্রি থেকে এসেছে ২৫ কোটি ডলার। এছাড়া নিজের নাম সংবলিত ‘ট্রাম্প মিম কয়েন’ বিক্রি করে তিনি আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। রয়টার্সের হিসাবমতে, ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প পরিবার ক্রিপ্টো প্রকল্পগুলো থেকে অন্তত ২৩০ কোটি ডলার আয় করেছে।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প ক্রিপ্টো শিল্পের অনুকূলে বেশ কিছু নির্বাহী পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে স্টেবলকয়েনের জন্য ফেডারেল নিয়ম চালু এবং বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে এই শিল্পের ওপর নজরদারি কমিয়ে আনা অন্যতম। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প অত্যন্ত গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত করেছেন এবং এতে কোনো স্বার্থের সংঘাত নেই।

ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ট্রাম্পের প্রথাগত ব্যবসাগুলো থেকেও আয় বেড়েছে। তার গলফ কোর্স ও রিসোর্টগুলো থেকে ২০২৫ সালে আয় ১৫ শতাংশ বেড়ে ৫০ কোটি ডলারে পৌঁছেছে। বিশেষ করে ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবের আয় ৫ কোটি ডলার থেকে বেড়ে ৭ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ট্রাম্প টাওয়ারের মতো আবাসন ব্যবসাগুলো থেকে আয়ের প্রবৃদ্ধি তুলনামূলক কম।

ফেডারেল এথিক্স অফিসের সাবেক প্রধান ডন ফক্স বলেন, ওয়াটারগেট পরবর্তী যুগে প্রতিটি রাষ্ট্রপতি তার অর্থব্যবস্থা এমনভাবে পরিচালনা করেছেন যাতে কোনো স্বার্থের সংঘাত তৈরি না হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সেই রীতি পুরোপুরি বিলুপ্ত হয়েছে। তিনি মনে করেন, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি কোন ধরনের ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন, তা নির্ধারণে নতুন আইন প্রণয়নের সময় এসেছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে