সিন্দু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায় মানবে না ভারত

ডেস্ক, রাজনীতি ডটকম

সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের দ্য হেগ-এ অবস্থিত সালিশি আদালত (কোর্ট অব আরবিট্রেশন) সাম্প্রতিক যে রায় দিয়েছে, ভারত মানবে না ভারত। সালিশি আদালতের এই রায়কে ‘বেআইনিভাবে গঠিত’ আদালতের রায় আখ্যা দিয়ে তা ‘বাতিল ও অকার্যকর’ বলে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৫ মে কোর্ট অব আরবিট্রেশন ভারতের পানিবিদ্যুৎ প্রকল্পগুলোতে পানি সংরক্ষণের ‘ম্যাক্সিমাম পন্ডেজ’ বা বাঁধের জলাধারে আটকে রাখা পানির সর্বোচ্চ অনুমোদিত সীমা নিয়ে একটি রায় দেয়। এর পরদিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সালিশি আদালত যেহেতু আইনত বৈধ নয়, তাই তাদের রায়ও ভারতের কাছে অকার্যকর।

তিনি বলেন, ‘ভারত এই তথাকথিত রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আগের সব রায় যেমন মানা হয়নি, এটিও মানা হবে না। ভারত কখনও কোর্ট অব আরবিট্রেশন (সিওিএ)- গঠনকে বৈধ বলে স্বীকৃতি দেয়নি। তাই এই আদালতের কোনরকম সিদ্ধান্তই কার্যকর হবে না। ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে।’

ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে করা এই পানিচুক্তি একতরফাভাবে স্থগিত করেছিল। ভারত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত ১৯৬০ সালের এই চুক্তিতে স্থগিতাদেশ বলবৎ থাকবে।

দ্য হেগের সালিশি আদালত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করা যাবে না বলে রায় দিলেও, ভারত তা মেনে নেয়নি।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সই হওয়া সিন্ধু পানিচুক্তির মাধ্যমে সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানির অধিকার পাকিস্তানের জন্য নির্ধারিত হয়েছিল। ভারত এই চুক্তি স্থগিতের আওতায় পাকিস্তানের দিকে যাওয়া পানির প্রবাহ নিজেদের ব্যবহারের জন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।

ভারত জম্মু ও কাশ্মীরে পানিবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় কী পরিমাণ পানি জলাধারে জমা (পন্ডেজ) রাখতে পারবে, চুক্তি অনুযায়ী তা নির্দিষ্ট। আন্তর্জাতিক সালিশ আদালত এই পানি সঞ্চয়ের পরিমাণের ওপর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা ও আইনি কাঠামো নির্ধারণ করে রায় দেয়।

ভারত শুরু থেকেই এই ট্রাইব্যুনালকে বেআইনি মনে করে। ভারতের যুক্তি, এই বিশেষ সালিশি আদালত গঠনের প্রক্রিয়াই সিন্ধু পানিচুক্তির মূল কাঠামোর পরিপন্থি।

কারণ, ১৯৬০ সালে হওয়া এই চুক্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে পানি নিয়ে বিবাদ মেটানোর জন্য ‘নিরপেক্ষ বিশেষজ্ঞ’ নিয়োগের ব্যবস্থা রয়েছে। কিন্তু পাকিস্তান সেই পথ এড়িয়ে সমান্তরালভাবে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। ভারতের দাবি, এতে চুক্তির নিয়ম ভঙ্গ হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হামলার হুমকির জবাবে পাল্টা যুদ্ধের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ওয়াশিংটনে জ্বালানি ব্যয়, মূল্যস্ফীতি এবং গৃহঋণের সুদের হার যেভাবে বাড়ছে, তাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক মন্দার দিকে যেতে পারে বলে দাবি তেহরানের। আল-জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

১৩ ঘণ্টা আগে

আগামী সপ্তাহের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ইসরায়েলি গণমাধ্যমের বরাতে মধ্যপ্রাচ্যের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অত্যাসন্ন ধরে নিয়ে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং চূড়ান্ত পদক্ষেপের জন্য এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

১৪ ঘণ্টা আগে

চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে: ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যেকোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে পুনরায় সামরিক অভিযান

১৪ ঘণ্টা আগে

থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১ দিন আগে