ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার ঘিরে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সৃষ্টি হয়েছে চরম নাটকীয়তা ও উত্তেজনা। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা নিখোঁজ ওই পাইলটকে শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হলেও, ইরানি বাহিনীর সঙ্গে শুরু হওয়া ভয়াবহ সম্মুখ যুদ্ধের কারণে তাকে এখনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
আলজাজিরার বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) সকালে জানানো হয়, উদ্ধারকারী দল ও উদ্ধারকৃত ক্রু বর্তমানে ইরানি ভূখণ্ডের ভেতরেই আটকা পড়েছেন এবং সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।
আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।
আর সেখানে এখনো লড়াই চলার কারণে ওই ক্রুকে ইরানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ওই ক্রু এবং যারা তাকে উদ্ধার করেছে সেসব উদ্ধারকারী সেনারা হয়ত ঝুঁকির মধ্যে পড়েছেন।
যেহেতু ক্রুকে ইরান থেকে বের করে আনা সম্ভব হয়নি। তাই সেখানে এখনো সক্রিয় অভিযান চলছে।
বিমানটি মূলত ভূপাতিত হয়েছে ইরানের দেহদাস্তে। সেখানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।
গত শুক্রবার বিমানটি ভূপাতিত করার পরই ওই পাইলটকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র। তাদের পাশাপাশি ইরানও ওই পাইলটকে খুঁজতে থাকে। এমনকি তারা সাধারণ মানুষকেও এতে যোগ দিতে আহ্বান জানিয়েছিল।

সংখ্যালঘু তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তামিলনাড়ু স্কিল ডেভেলপমেন্ট করপোরেশনের মাধ্যমে চার বছরে ১০ হাজার সংখ্যালঘু তরুণকে বর্তমান বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
১৪ ঘণ্টা আগে
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন এক সময়ে তিনি এই বার্তা দিলেন, যখন মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি সামুদ্রিক অবরোধ দেশটির বাণিজ্যের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।
১৫ ঘণ্টা আগে
ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ‘নিশ্চিত পরাজয়’ আর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আধিপত্যের জয়ধ্বনি’ নিয়ে যে যুদ্ধের শুরু, ছয় মাস পর এখন ‘ইরানের জয়ধ্বনি’ আর যুক্তরাষ্ট্রের ‘নৈতিক পরাজয়ে’র দৃশ্যটিই বাস্তবসম্মত। তবে ছয় মাস পেরিয়ে এসে এখন আর ‘কে জিতল’ এই যুদ্ধের মূল জিজ্ঞাসা নয়, বরং প্রশ্ন হলো— কে কত দিন এখনক
১ দিন আগে