ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর সংকট আরও ঘনীভূত হয়েছে। গত শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি এ-১০ 'ওয়ার্থগ' মডেলের যুদ্ধবিমান।
একই দিনে দুটি অত্যাধুনিক বিমান হারানোর ঘটনাকে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা।
এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমান যখন ভূপাতিত করা হয় তখন প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।
এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।
এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

সংখ্যালঘু তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তামিলনাড়ু স্কিল ডেভেলপমেন্ট করপোরেশনের মাধ্যমে চার বছরে ১০ হাজার সংখ্যালঘু তরুণকে বর্তমান বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগে
ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
১৫ ঘণ্টা আগে
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন এক সময়ে তিনি এই বার্তা দিলেন, যখন মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি সামুদ্রিক অবরোধ দেশটির বাণিজ্যের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।
১৭ ঘণ্টা আগে
ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ‘নিশ্চিত পরাজয়’ আর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আধিপত্যের জয়ধ্বনি’ নিয়ে যে যুদ্ধের শুরু, ছয় মাস পর এখন ‘ইরানের জয়ধ্বনি’ আর যুক্তরাষ্ট্রের ‘নৈতিক পরাজয়ে’র দৃশ্যটিই বাস্তবসম্মত। তবে ছয় মাস পেরিয়ে এসে এখন আর ‘কে জিতল’ এই যুদ্ধের মূল জিজ্ঞাসা নয়, বরং প্রশ্ন হলো— কে কত দিন এখনক
১ দিন আগে