হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১: ৩৭
সরু জলপথ হরমুজ প্রণালি ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ছবি: হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলের মানচিত্র

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান নতুন সেবা ফি নেওয়ার ঘোষণা দিয়েছে, যেখানে কঠিন সময়ে পাশে থাকা 'বন্ধু দেশগুলো' বিশেষ সুবিধা পাবে। বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রহমানি ফাজলি এই তথ্য জানান। ওমানের সঙ্গে যৌথভাবে নতুন পরিচালনা ব্যবস্থা তৈরির মাধ্যমে জাহাজ চলাচলের নিরাপত্তা, তদারকি এবং পরিবেশগত ক্ষতি মোকাবিলার জন্য এই ফি নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে ইরানের রাষ্ট্রদূত আব্দোলরেজা রহমানি ফাজলি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ওমানের সঙ্গে যৌথভাবে নতুন পরিচালনা ব্যবস্থা তৈরির কাজ করছে।

তিনি বলেন, হরমুজ প্রণালির একটি অংশ যেহেতু ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে, তাই আমরা অবশ্যই সেবা বাবদ ফি নেব। তবে এটিকে টোল বলা যাবে না।

রাষ্ট্রদূত আরো বলেন, জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত, জাহাজগুলোর চলাচল তদারকি, এবং বিপুলসংখ্যক জাহাজ চলাচলের কারণে পরিবেশের যে ক্ষতি হয়, তা মোকাবিলা করতে এই ফি নেওয়া হবে।

তিনি বলেন, যেসব দেশ আমাদের বন্ধু ছিল এবং কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা রাখা হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান প্রায় এই প্রণালি বন্ধ করে দিয়েছিল। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হাজারের বেশি ইসরায়েলি ও শত শত মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

ইরানি জেনারেল বলেন, “এই যুদ্ধের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের সেই ‘হলিউডি মুখোশ’ উন্মোচিত হওয়াটাই ইরানের সবচেয়ে বড় অর্জন। এখন গোটা বিশ্ব স্পষ্ট দেখতে পাচ্ছে, তাদের এই পরাশক্তি আসলে কতটা ভঙ্গুর ও মনোবলহীন।”

৯ ঘণ্টা আগে

ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, ‘কঠিন জবাবে’র হুমকি ট্রাম্পের

সোমবার মার্কিন বাহিনী হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, এসব লঞ্চার ব্যবহার করে ইরান প্রণালিতে নৌমাইন ছড়িয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিল। মার্কিন বাহিনী তাদের অভিযানকে ‘সীমিত ও সুনির্দিষ্ট

১০ ঘণ্টা আগে

রাশিয়ার ব্যালিস্টিক ও ড্রোন হামলায় কিয়েভে নিহত ৪

হামলার সময় রাজধানীতে অবস্থানরত এএফপির সাংবাদিকরা একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনেন এবং আকাশে আলোর তীব্র ঝলকানি দেখতে পান। এর ঠিক কিছুক্ষণ আগেই ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভ অভিমুখে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আকস্মিক সতর্কবার্তা জারি করেছিল।

১১ ঘণ্টা আগে

ইরানে ফের মার্কিন হামলা, জর্ডান-আমিরাতে পালটা আঘাত তেহরানের

স্থানীয় সময় রোববার ইরানের লারাক দ্বীপে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরে সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতেও হামলার দাবি করেছে তেহরান।

১ দিন আগে
Advertisement