তুরস্কে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন, পাশাপাশি কমপক্ষে ১৬টি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রদেশের সিন্দিরগি শহর, এবং এর তীব্রতা তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে। খবর বিবিসির।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই মারা যান ৮১ বছর বয়সী এক বৃদ্ধা।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের আঘাত ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সিন্দিরগিতে বেশ কিছু বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে, চারদিকে ছড়িয়ে আছে বাঁকানো লোহার কাঠামো আর ধ্বংসস্তূপ।

ভূমিকম্পের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা বার্তায় তিনি লিখেছেন, ‘আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত তুরস্ক তিনটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০ হাজারের বেশি মানুষ মারা যান। একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ায় নিহত হয়েছিলেন আরও ৫ হাজার মানুষ। ওই সময় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন, যাদের অনেকেই এখনো পুনর্বাসিত হতে পারেননি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১৪ ঘণ্টা আগে

ইউরোপে ফের তীব্র তাপপ্রবাহ, পুড়ছে সাড়ে ১৩ কোটি মানুষ

খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।

১৪ ঘণ্টা আগে

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পালটাপালটি দাবি ইরান-যুক্তরাষ্ট্রের

এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

১৭ ঘণ্টা আগে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরও বাড়ি ইসরায়েলি সেনাদের দখলে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও

১৭ ঘণ্টা আগে