ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ৮

ডেস্ক, রাজনীতি ডটকম
তেল আবিবের দক্ষিণ দিকের শহর বাত ইয়ামে ইরানের হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি

ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরসহ অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার (১৪ জুন) ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলের বোমা হামলার জবাবে রাতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো হামলা শুরু করলে পুরো ইসরাইলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা যায়। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে আহ্বান জানায় ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবর, তেল আবিব ও এর আশপাশের এলাকাকে লক্ষ্য করে কয়েক শ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার বেশির ভাগই ইসরাইলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, তেল আবিব লক্ষ্য করে সর্বশেষ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন ইসরাইলি সেটেলার (অবৈধ বসতি স্থাপনকারী) নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

এ রাতে বড় ধরনের আঘাত করা হয়েছে তেল আবিবের দক্ষিণের শহর বাত ইয়ামে। সেখানে অন্তত ৭৪ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুরুতর, পাঁচজন মাঝারি ও ৬৬ জনের আঘাত হালকা।

এ ছাড়া রেহোবত এলাকায় ২৮ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বাকিদের মধ্যে সাতজনের আঘাত মাঝারি ও ১৯ জনের আঘাত হালকা।

Missile-interceptors-over-Tel-Aviv-Israel-15-06-2025

মিসাইলের হামলা ঠেকাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে উড়ছে মিসাইল ইন্টারসেপ্টর। ছবি: এপি

ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দৃশ্য ওই ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরে পড়েছে। ইনস্টিটিউটের এমন একটি ভবনে আগুন লেগেছে যেখানে বেশ কয়েকটি গবেষণাগার রয়েছে। আগুনের ফলে ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছে।

ইসরায়েলের গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, ইরানের হামলার পর বাত ইয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এ এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩৫ জন আটকে আছে, যাদের বেশির ভাগই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান আলোচনার মধ্যে কোনো ধরনের উসকানি ছাড়াই গত শুক্রবার (১৩ জুন) ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। জবাবে ইরানও পালটা হামলা চালায় ইসরায়েলে। দুপক্ষের মধ্যে এখনো হামলা-পালটা হামলা চলছে।

ইসরাইলের হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুদিনে ইসরাইলের হামলায় ২০টি শিশুসহ কমপক্ষে ৮০ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাইলট উদ্ধার করলেও ইরানে আটকা পড়েছে মার্কিন স্পেশাল ফোর্স

আলজাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘আলটিমেটাম’ প্রত্যাখ্যান ইরানের, বলল ‘বড় চমক’ আছে

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ বলে উল্লেখ করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। উলটো দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তাদের পক্ষ থ

১৮ ঘণ্টা আগে

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ১৫

আলজাজিরা খবরে বলা হয়, রাশিয়ার বিভিন্ন হামলায় গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। একই সময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।

১৮ ঘণ্টা আগে

চুক্তি না করলে ‘দোজখের আগুন’— ইরানকে নতুন আলটিমেটাম ট্রাম্পের

শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প নতুন এ আলটিমেটাম দেন ইরানকে। দুই দিন সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত না নিলে তাদের ওপর ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ বা ‘জাহান্নাম’ নেমে আসবে।

১৮ ঘণ্টা আগে