জেলেনস্কিকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন

ডেস্ক, রাজনীতি ডটকম

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, যুক্তরাজ্যে তার পূর্ণ সমর্থন রয়েছেন। আগের দিন ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরদিন শনিবার ডাউনিং স্ট্রিটে তারা সাক্ষাৎ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, তার দেশের এমন বন্ধু আছে, জেনে তিনি খুব খুশি।

এদিন বৈঠকের পর স্টারমার ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন।

রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হতে যাচ্ছে। ওই সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও ইউরোপের সামগ্রিক প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে। আর জেলেনস্কি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

গত কয়েক সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করেছেন। কেননা ট্রাম্প প্রশাসন ইউরোপের প্রতিরক্ষায় কম জড়াতে চায়। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনাও করেন।

কিয়ার স্টারমার ইউক্রেনের জন্যও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। ইউক্রেন চায়, যদি কোনো শান্তিচুক্তি হয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিক। শুক্রবার সন্ধ্যায়, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাগবিতণ্ডার পরপরই তিনি উভয়ের সঙ্গে ফোনে কথা বলেন।

শনিবার ডাউনিং স্ট্রিট সফর ছিল প্রধানমন্ত্রীর জন্য একটি সুযোগ, যেখানে তিনি দেখিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে বিরোধ হলেও তিনি এখনো জেলেনস্কির পাশে আছেন।

জেলেনস্কি ও স্যার কিয়ার ইউক্রেনের সামরিক সরঞ্জামের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের একটি ঋণ চুক্তি সই করেছেন, যা রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা থেকে পরিশোধ করা হবে।

ঋণ চুক্তি সই হওয়ার পর জেলেনস্কি বলেন, এই অর্থ ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। তিনি ঘোষণা করেন, এটাই প্রকৃত ন্যায়বিচার— যে যুদ্ধ শুরু করেছে, তাকেই এর মূল্য দিতে হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১০ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

১২ ঘণ্টা আগে

৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

১৩ ঘণ্টা আগে

হরমুজে ফি নেবে ইরান, বন্ধু দেশের জন্য ‘বিশেষ সুবিধা’

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া প্রাথমিক চুক্তিতে বলা হয়েছিল, ৬০ দিন পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলো কোনো ফি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে এই ৬০ দিনের পর কী নিয়ম হবে, তা এখনো স্পষ্ট নয়।

১৫ ঘণ্টা আগে