ডেস্ক, রাজনীতি ডটকম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে ভয়াবহ হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন সেনা রয়েছে। কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি গ্রামটিতে ফিরে আসা বাসিন্দাদের ওপর শুক্রবার রাতে সশস্ত্র যোদ্ধারা হামলা চালায়। হামলার জন্য বোকো হারামকে দায়ী করা হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামা গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে করে এসে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকারপন্থি একটি মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫৫, যার মধ্যে ছয়জন সেনা রয়েছে।
এদিকে দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেক বাসিন্দা আশপাশের জঙ্গলে নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে। এ হামলায় ২০টিরও বেশি বাড়ি ও ১০টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তারা বোর্নো অঙ্গরাজ্যে অভিযান জোরদার করেছে, যাতে বোকো হারাম ও এর ভিন্নমতাবলম্বী গোষ্ঠী—পশ্চিম আফ্রিকা প্রদেশে সক্রিয় আইএসআইএল (আইএসআইএস)-এর সহযোগীদের দমন করা যায়।
এএফপির তথ্যমতে, এ অঞ্চলটি বোকো হারামের এক কমান্ডার আলি এনগুলদের নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনগুলদেই এই হামলার নেতৃত্ব দেন।

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।
৬ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকব্যাপী ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও
৭ ঘণ্টা আগে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই এলাকাগুলোতে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। দিন যত যাচ্ছে, ভেঙে পড়া ভবনের চারপাশে লাশের পচা গন্ধ তত তীব্র হচ্ছে। তবে এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যেও প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় ধ্বংসস্তূপের পাশ থেকে সরছেন না স্বজনেরা।
৭ ঘণ্টা আগে
আফগানিস্তানে বিমান অভিযান পরিচালনা করেছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রোববারের বিমান অভিযানে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিলেন এবং নিহতরা সবাই বেসামরিক ছিলেন।
৭ ঘণ্টা আগে