কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

অভিবাসন প্রক্রিয়ায় ঘুষ বা অনৈতিক প্রভাব খাটানোর যেকোনো প্রচেষ্টা অপরাধ—এমন কঠোর সতর্কতা দিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস। তারা জানিয়েছে, ন্যায় ও সমতার ভিত্তিতেই সুইডেনের অভিবাসন ব্যবস্থা পরিচালিত হয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সুইডেনের আইন কঠোর ও আপসহীন। ঘুষ দেওয়া, নেওয়া বা প্রভাব খাটানোর চেষ্টা সুইডেনে ফৌজদারি অপরাধ। সরকারি কর্মকর্তা থেকে বেসরকারি যেকোনো ব্যক্তি সবার ক্ষেত্রেই এই আইন সমভাবে প্রযোজ্য।
দূতাবাস জানায়, অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়া বা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অনৈতিক প্রভাব বিস্তার সুইডেনের মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমতা, বিশ্বাসযোগ্যতা ও ন্যায়বোধ বজায় রাখাই সুইডেনের অভিবাসন ব্যবস্থার মূল নীতি। তাই ঘুষ বা প্রভাব খাটানোর কোনো উদ্যোগই সহ্য করা হবে না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চরম বার্তা দিয়ে বলেন, জ্বালানি স্থাপনাগুলোকে তিনি শেষের জন্য রেখে দিচ্ছেন, তবে শেষ পর্যন্ত সেগুলোতেও হামলা হবে। যদি তারা আলোচনার টেবিলে না আসে, তবে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্যবস্তু করা হবে।
১৯ ঘণ্টা আগে
কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে দেশটির জনসাধারণকে কর্তৃপক্ষের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন লক্ষ্য করে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন ইরানের ওপর কঠোর হামলা অব্যাহত রাখবে।
১ দিন আগে
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
১ দিন আগে