পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় মধ্যস্ততার প্রস্তাব দিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, দুই দেশের মধ্যে সংলাপ ‘সহজতর’ করতে তার দেশ সহায়তা করতে পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক্সে এ পোস্ট দেন আরাগচি। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে আফগানিস্তানের ওপর হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

পাকিস্তান ও আফগানিস্তানকে ‘ভালো প্রতিবেশী’র মতো সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। পাশাপাশি সংলাপের মাধ্যমে মতপার্থক্য মিটিয়ে ফেলার আহ্বানও জানিয়েছেন। বলেছেন, এ কাজে যেকোনো সহায়তা লাগলে ইরান করতে প্রস্তুত।

এর আগেও দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়লে একই প্রস্তাব দিয়েছিল ইরান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ২১ প্রাণহানি

সংবাদমাধ্যম জানায়, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। তবে কোম্পানিটির সঙ্গে যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর খুঁজে পায়নি রয়টার্স।

২ ঘণ্টা আগে

ইরানকে চূড়ান্ত ধ্বংসের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বললেন, ‘আমরাই সেরা’

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক সক্ষমতার ওপর ব্যাপক জোর দেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে এখন আগের তুলনায় অনেক উন্নত মানের এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে আমাদের সামরিক

৩ ঘণ্টা আগে

আসাম-পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে: রাহুল গান্ধি

এক্সে দেওয়া পোস্টে রাহুল বলেন, ‘আসাম ও বাংলার (পশ্চিমবঙ্গ) নির্বাচন ইসির সহায়তায় চুরি করে নিয়েছে বিজেপি। এটি স্পষ্ট হয়ে গেছে। আমরা মমতাজির সঙ্গে একমত— বাংলায় ১০০টিরও বেশি আসন চুরি হয়েছে।’

১১ ঘণ্টা আগে

তৃণমূল দুর্গে বিজেপির হানা, গেরুয়া ঝড়ে উড়ে গেল জোড়া ফুল

ভবানীপুরের এ আসনের ফলাফল গোটা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেরই প্রতীকী চিত্র হয়ে রইল। মমতা যেমন হেরে গেলেন শুভেন্দুর কাছে, তেমনি গোটা রাজ্যেই গেরুয়া ঝড়ে পদ্মফুলের উত্থানে উড়ে গেছে জোড়া ফুলের লড়াই।

১৩ ঘণ্টা আগে