নেপালে বন্যায় মৃত ৩২, নিখোঁজ ১২

ডেস্ক, রাজনীতি ডটকম

হিমালয়ের দেশ নেপালে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আইরিশ এক্সামিনার এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, শুক্রবার রাত থেকে চলা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১২ জন নিখোঁজ রয়েছেন। এ ভারী বর্ষণ সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র বিশ্ব অধিকারী বলেছেন, এ বন্যায় ১৭ জন আহত হয়েছেন এবং ১ হাজার ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সারা দেশের পুলিশ সদস্যদের জানানো হয়েছে, যেন তারা উদ্ধার কাজে সহায়তা করেন।

এদিকে, নেপাল সরকার ব্যাপক আকারে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৫ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৬ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৬ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৭ ঘণ্টা আগে