ডেস্ক, রাজনীতি ডটকম

ইন্ডিগোর একটি উড়োজাহাজে বোমা হামলার হুমকির পাওয়ার জেরে সোমবার ভোরে ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে হইচই পড়ে যায়। পরে তাড়াহুড়া করে বিমানের সব যাত্রীকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। খবর এনডিটিভির
সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভারতীয় এয়ার লাইন ইন্ডিগোর ফ্লাইট ৬ই২২১১ এর দিল্লি বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সেটিতে বোমা হামলার হুমকি পাওয়ার কারণে রানওয়ে থেকে উড়াল দেওয়ার কয়েক মিনিট আগে সেটির যাত্রা স্থগিত করা হয়।
পরে সব যাত্রীকে জরুরি নির্গমন পথ দিয়ে বাইরে বের করে তল্লাশি অভিযান শুরু করা হয়। তবে উড়োজাহাজটিতে সন্দেহ করার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি।
ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, ‘উড়োজাহাজটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সব ধরনের নিরাপত্তা তল্লাশির পর সন্তুষ্ট হওয়া গেলে সেটিকে পুনরায় টার্মিনালে নিয়ে যাওয়া হবে।’
এর আগে গত ১৫ মে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের টয়লেটের ভেতর একটি টিস্যু পেপারের ওপর ‘বোমা’ লেখা পাওয়া যায়। পরে পুলিশ উড়োজাহাজটি ভালো করে তল্লাশি করার পরও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।
১১ ঘণ্টা আগে
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
১২ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
১২ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১৩ ঘণ্টা আগে