আসামে ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

অতি বর্ষণে ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ১৫ জেলায় ক্ষতিগ্রস্ত এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ। বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে আসামে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্যা সৃষ্টি হয়। এরপর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুর এলাকায় ভূমিধসে এক নারী, তার তিন মেয়ে ও এক ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন, ‘একটানা বৃষ্টির সঙ্গে ঝড়ও বইছে। এরইমধ্যে মঙ্গলবার মাঝরাতে গৈনাচোরা গ্রামে ভূমি ধসের খবর আসে। এরপরই বদরপুর থানার ওসি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছেছে এসডিআরএফ বাহিনীও। যৌথভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে। তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।’‌

স্থানীয়রা বলছেন, ঝড়-বন্যায় গোটা আসামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাড়িঘর, গবাদি পশু, চাষের জমি সব পানিতে তলিয়ে আছে।

আসাম বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, করিমগঞ্জ জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে অসহায় জীবনযাপন করছে এক লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ।

এছাড়াও এ বন্যার কারণে ১ হাজার ৩৭৮.৬৪ হেক্টর চাষের জমি ও ৫৪ হাজার ৮৭৭টি প্রাণী ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। বর্তমানে রাজ্যের ২৪টি রাজস্ব সার্কেলে ৪৭০টি গ্রাম পানিবন্দি। উদ্ধারকাজ চলছে। ৫ হাজার ১১৪ জনকে আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে। ৪৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

এই বন্যায় ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বনাথ, লাখিমপুর, হোজাই, বনগাঁইগাঁও, নলবাড়ি, তামূলপুর, উদলগুড়ি, দারাং, ধেমাজি, হায়লাকান্দি, করিমগঞ্জ, গোয়ালপাড়া, নগাঁও, চিরঙ্গ এবং কোকরাঝাড় এলাকায়।

এছাড়া, কামপুরের কপিলি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১২ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে