ভারতে ৭০ বাংলাদেশি পর্যটক নিয়ে উল্টে গেল বাস

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক। এই ঘটনায় নিহত হয়েছেন ১ জন। এতে গুরুতর আহত হয়েছেন ১৫ জন। রোববার (৬ এপ্রিল) ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটে।

ওড়িশা টিভির খবরে জানা যায়, রোববার সকালে একটি পর্যটকবাহী বাস যাত্রীসহ পুরির দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক। তারা সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা ওড়িশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরেই বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালকের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভুবনেশ্বরের পাশাপাশি বাংলাদেশেও, যেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের খবর জানার জন্য উদ্বিগ্ন। ক্যাপিটাল হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৫ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১৩ ঘণ্টা আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১৪ ঘণ্টা আগে