ডেস্ক, রাজনীতি ডটকম

রাজ্য জুড়ে পদ্ম ফুলের জোয়ারে জোড়া ফুলের সিংহাসন টলে গেছে। পতন কেবল সময়ের ব্যাপার। এর মধ্যেও ভবানীপুরে নিজ আসনে ১৫ রাউন্ড পর্যন্ত ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠদশ রাউন্ড শেষে নিজ আসনেও পিছিয়ে পড়লেন তিনি। এগিয়ে গেলেন রাজ্যে বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী।
আনন্দবাজার ও এই সময়ের খবরে বলা হয়েছে, সোমবার (৪ মে) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের ষষ্ঠদশ রাউন্ডের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ বাউন্ডের ফল ঘোষণার পর দেখা গেছে, পদ্মফুলের প্রার্থী শুভেন্দু পেয়েছেন ৫৪ হাজার ৩৮৬ ভোট। অন্যদিকে জোড়া ফুলের মমতা পেয়েছেন ৫৩ হাজার ৮৩২ ভোট। সে হিসাবে মমতার চেয়ে ৫৬৩ ভোটে এগিয়ে গেছেন শুভেন্দু।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশেষভাবে সবার দৃষ্টি ছিল ভবানীপুরের দিকে। কারণ এ আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কখনো এক আসনে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলী নেতা মুখোমুখি হননি।
সকালে থেকেই এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল। প্রথমেই পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন মমতা। পরে তিনি ১ হাজার ৫৫৮ ভোটে ভোটে পিছিয়ে পড়েন। শুভেন্দু এগিয়ে যান।
তৃতীয় রাউন্ড শেষে ফের মমতা এগিয়ে যান। এরপর থেকে তিনি ক্রমেই ব্যবধান বাড়িয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। একপর্যায়ে ১৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে যান মমতা। এরপর থেকেই ঘুরে দাঁড়ান শুভেন্দু। ষষ্ঠদশ রাউন্ডে এসে শেষ পর্যন্ত মমতাকে পেছনে ফেলতে সমর্থ হলেন তিনি।
এ আসনে এখনো ভোট গণনা চলছে। গত কয়েক রাউন্ডের ফলাফলের প্রবণতা অব্যাহত থাকলে শুভেন্দুই শেষ হাসি হাসতে পারেন ভবানীপুরে।
এদিকে শুভেন্দুকে কঠিন পরীক্ষা দিতে হলেও গোটা রাজ্য মিলিয়ে বিজেপির পরীক্ষা এতটা কঠিন মনে হচ্ছে না। শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত বিজেপি বড় ব্যবধানেই রাজ্য সরকার গঠন করবে বলে মনে হচ্ছে।
সবশেষ খবর বলছে, ২৯৩টি আসনের মধ্যে এরই মধ্যে ১৪৬টি আসনে বিজেপিকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আরও ৬৩টি আসনে তারা এগিয়ে রয়েছে। বিপরীতে তৃণমূলের জয় নিশ্চিত হয়েছে মাত্র ৫৩টি আসনে।
হিসাব বলছে, আর একটিমাত্র আসনে জয় পেলেই বিজেপি শিবির চূড়ান্ত উল্লাসে মেতে উঠতে পারবে। আর ভোটের যে প্রবণতা, তাতে দুই শতাধিক আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই হয়তো উঠবে কেন্দ্রে ক্ষমতাসীন দলটির হাতে।

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১৬ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
২০ ঘণ্টা আগে
থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
১ দিন আগে