ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের কর্ণাটকের হাভেরিতে থেমে থাকা একটি ট্রাকে তীর্থযাত্রীদের বহনকারী একটি মিনি-বাসের ধাক্কায় ১৩ জনের প্রাণ গেছে। এর মধ্যে সাতজনই নারী। গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
শুক্রবার (২৮ জুন) বেঙ্গালরু-পুনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয় গাড়িটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
স্থানীয় পুলিশ জানায়, হাভেরির বেদ্যাগি তালুকে অবস্থিত গুন্দেনাহালি ক্রসের কাছে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার ভোর ৪টার দিকে দূর্ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা শিবমোগা জেলার ভদ্রাবতী তালুকের অধীনে এমমেহাট্টি গ্রামের।
নিহতরা সবাই তীর্থযাত্রী ছিলেন। আহত চার তীর্থযাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাভেরির সংসদ সদস্য এবং সাবেক সিএম বাসভরাজ বোমাই বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি। অপূরণীয় শোক বইতে সৃষ্টিকর্তা তাদের পরিবারকে শোক সহ্য করার শক্তি দিক।
তিনি বলেন, রাজ্য সরকারের প্রতি আমার আবেদন, নিহতদের পরিবারগুলোকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হোক।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১০ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১১ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে