সৌদি থেকে ফিরে বিমানবন্দরেই জরুরি বৈঠক মোদির

ডেস্ক, রাজনীতি ডটকম

কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ সকালেই ভারতে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তারা।

মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদি। মধ্যরাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।’

মোদির সফরসূচি অনুযায়ী জানা যায়, বুধবার রাতে তার দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলার ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়ামাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পাশাপাশি কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ।

মঙ্গলবার সকালেই দুই দিনের সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছিলেন মোদি। সৌদির যুবরাজ সালমানের আমন্ত্রণেই এই সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর খবর পাওয়ার পরই ভারতে ফেরার তোড়জোড় শুরু করেন প্রধানমন্ত্রী।

এর আগে সৌদি থেকেই সামাজিকমাধ্যমে এক্সে তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানাই। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকমের সাহায্য করা হবে।’

তার পরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছেন, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের অসৎ উদ্দেশ্য কখনও পূরণ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও জোরদার হবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হন। এই হামলা ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে বড় হামলা। নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। সূত্র : আনন্দবাজার

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান অপরিবর্তনীয়, আইএইএ-এর প্রস্তাব প্রত্যাখ্যান

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শক্তিশালী বোন কিম ইয়ো জং পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বৈত মানদণ্ডের তীব্র অভিযোগ এনেছেন। তিনি বলেন, "আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা ভেঙে পড়ার মূল কারণ হলো আইএইএ-এর এই পক্ষপাতদুষ্ট আচরণ।"

১১ ঘণ্টা আগে

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা: ১৫ পুলিশসহ নিহত ২১

মোট সাতজনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল পুলিশ লাইনস কম্পাউন্ডে অনুপ্রবেশ করে। তারা সিটিডি (কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট) এবং স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হওয়ার একপর্যায়ে এক আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।

১২ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি করলো যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক

গ্রিনল্যান্ডকে দখল বা অধিগ্রহণ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের হুমকির পর এই চুক্তি হলো। তিনি জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বলেছিলেন, প্রতিরক্ষার দিক থেকে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।

১৩ ঘণ্টা আগে

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ হামলা, তাইজে ৩০ হুতি নিহত

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়েমেনের সংঘাতময় অঞ্চলগুলোতে দুই পক্ষের সংঘাত ও হামলা দিন দিন আরও তীব্র হচ্ছে।

১৩ ঘণ্টা আগে
Advertisement