' আরও ১০০ বছর সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড থাকবে ভারতের'

ডেস্ক, রাজনীতি ডটকম

১৪২ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত ভারতকে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। পৃথিবীর বৃহত্তম এই বৈশ্বিক সংস্থা বলেছে, আগামী আরও অন্তত একশ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ভারত।

বৃহস্পতিবার বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪’ নামের সেই প্রতিবদেনে বলা হয়েছে, ভারতসহ গোটা বিশ্বে আগামী ৫০ থেকে ৬০ বছর জনসংখ্যা বাড়তে থাকবে এবং এই বৃদ্ধি চুড়ান্ত পর্যায়ে পৌঁছাবে ২০৮৪-’৮৫ কিংবা ২০৮৬ সালে। সে সময় বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ১০ হাজার কোটি ৩০ লাখে। তারপর ফের কমতে শুরু করবে জনসংখ্যা এবং এই শতকের শেষে— ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ১০ হাজার কোটি ২০ লাখ।

ভারত প্রসঙ্গে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘ভারতের জনসংখ্যা বৃদ্ধির যে বর্তমান হার, তা বজায় থাকলে ২০২৪ সালের শেষ পর্যায়ে ভারতের জনসংখ্যা পৌঁছাবে ১৪৫ কোটিতে। এই সংখ্যা বাড়তে থাকবে ২০৬০ সাল পর্যন্ত। ওই বছর জনসংখ্যা পৌঁছাবে ১৭০ কোটিতে।’

‘চুড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর থেকে কমতে শুরু করবে জনসংখ্যা, তবে তার হার খুব বেশি হবে না। ২১০০ সালে দেশটির জনসংখ্যা হবে ১ কোটি ৫০ লাখের কিছু বেশি। শতকরা হিসেবে, ২০৬০ সাল থেকে ২১০০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা কমবে ১২ শতাংশ।

‘কিন্তু তারপরও শতাব্দির শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থাকবে ভারত। কারণ এই মুহূর্তে বিশ্বের অন্য কোনো দেশ জনসংখ্যা বৃদ্ধির হারের হিসেবে ভারতের খুব কাছাকাছি নেই।’

প্রসঙ্গত, ১৯৫০ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে জাতিসংঘ। সেই তালিকার শীর্ষে প্রথমবারের মতো ২০২৪ সালে আসে ভারতের নাম।

এ তালিকায় একসময় শীর্ষে থাকতো চীন; কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দেশটি এখন জনসংখ্যা বৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে এখন দেশটির সামনে সবচেয়ে বড় সমস্যা হলো কর্মক্ষম যুবশক্তির তুলনায় বৃদ্ধ লোকজনের আধিক্য।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ভারতের জনসংখ্যার কথা বলা হলেও, ভারতীয় সরকার জানে না এখন দেশটিতে ঠিক কতজন মানুষ বসবাস করেন। কারণ ২০১১ সালের পর ভারতে আর জনশুমারি হয়নি। ২০২১ সালে নতুন করে আবারও শুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে দিতে হয়।

জাতিসংঘের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ভারতের বর্তমান জনসংখ্যার ৪ ভাগের ১ ভাগের বয়স ১৪ বছরের নিচে। মোট জনসংখ্যার ৬৮ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। আর ৭ শতাংশের বয়স ৬৫ বছরের উপরে।

সূত্র : এএফপি/ এনডিটিভি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

৭ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

৭ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

৯ ঘণ্টা আগে

ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি

গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

১০ ঘণ্টা আগে