দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ১৩ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ের থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৮ জুন) ভোররাতে ভারতের কর্নাটকে পুণে–বেঙ্গালুরু জাতীয় সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার ভোররাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ের থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে আরও দুই জন মারা যান।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ১৭ জন যাত্রী ছিলেন। কর্নাটকের বেলগাবী জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তীর্থযাত্রীদের নিয়ে বেলগাবী থেকে শিবমোগ্গার দিকে যাচ্ছিল বাসটি। যাত্রীরা সবাই শিবমোগ্গার বাসিন্দা। পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়ে গুণ্ডেনহল্লি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর তিনটা ৪৫ মিনিট নাগাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকে ধাক্কা মারে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে তারা মনে করছে, সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক। ভোরবেলা স্টিয়ারিংয়ে হাত রেখেই সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। সূত্র : আনন্দবাজা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১০ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১১ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে