ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সিকিম রাজ্যের পাকিয়াং জেলায় এক সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা। সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে ৮০০ ফুট গভীর খাদে ছিটকে পড়ে যায় বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাওয়ার পথে দালোপচাঁদ দারা এলাকায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১২ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১৩ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১৪ ঘণ্টা আগে