১ দশক পর কাশ্মিরে বিধানসভার ভোট আজ

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ। এদিকে ভোট দিচ্ছেন কাশ্মিরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু-কাশ্মিরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন।

নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মিরের সমতল থেকে পাহাড়ি এলাকা।

প্রথম দফার নির্বাচনে কাশ্মিরের ১৬টি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, জম্মু ও কাশ্মিরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টিতে আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।

প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মিরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর তিন জেলা— ডোডা, কিস্তওয়ার ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।

প্রসঙ্গত, এবার কাশ্মিরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টিতে আসনে ভোটগ্রহণ হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৮ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৯ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১০ ঘণ্টা আগে