ভারতের পাঞ্জাবে আম আদমি পার্টি নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
নিহত গুরপ্রীত সিং গোপি। ছবি: সংগৃহীত
নিহত গুরপ্রীত সিং গোপি। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যের মামদোট শহরে আম আদমি পার্টির (এএপি) নেতা গুরপ্রীত সিং গোপিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) গুরপ্রীত সিং গোপি ও তার সঙ্গী হরপ্রীত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়িতে আসা একদল সশস্ত্র হামলাকারী তাদের পিছু নেয় এবং লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গোপির মৃত্যু হয়।

ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং সিধু জানান, প্রাথমিক তদন্তে এটি দুই পক্ষের মধ্যকার পুরোনো বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় নির্বাচনের কোনো কোন্দল যুক্ত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্তের অতীতেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে। ইতিমধ্যে হামলাকারীদের শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

ঘটনার সময় গোপি ও হরপ্রীতের ঠিক পেছনের একটি গাড়িতে তাদের কয়েকজন বন্ধুও ছিলেন। হামলাকারীরা তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। ঠিক কী কারণে ওই গাড়িটিতে গুলি চালানো হলো এবং ঘটনার পেছনে আর কে কে জড়িত, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement